জেরুজালেম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সোমবার বলেছেন, ফিলিস্তিনি গেরিলা দল হামাস ১৯৬৭ সালের যুদ্ধপূর্ব সীমানার মধ্যে ইসরায়েলকে শান্তিপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে মেনে নেবে এতে কোনো সন্দেহ নেই। তবে তারা তা মানবে ইসরায়েলের কাছ থেকে পারস্পরিক সহযোগিতা এবং ফিলিস্তিনিদের কাছ থেকে সমর্থনের ভিত্তিতে।
গত সপ্তাহে সিরিয়ায় হামাস নেতাদের সঙ্গে বৈঠকের পর কার্টার বলেন, "হামাস পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শান্তিচুক্তিও মেনে নেবে যদি ফিলিস্তিনিরা তা ভোট দিয়ে সমর্থন জানায়।"
তাছাড়া, আরব বিশ্ব এবং ফিলিস্তিনিরাসহ হামাসও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থান নি:সন্দেহে মানবে উল্লেখ করে কার্টার বলেন, "কিন্তু সমস্যা হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সঙ্গে বৈঠকেই বসবে না।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস হামাসকে সহিংসতা পরিহারের সদিচ্ছা প্রমাণ করার চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তার সঙ্গে আলোচনাতেই বসতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানান কার্টার।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন কারও সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানাচ্ছে যাকে শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।" তিনি আরও বলেন, হামাস বরাবরই ১৯৬৭ সালের যুদ্ধপূর্ব সীমানার মধ্যে ইসরায়েলকে মেনে নিতে রাজি থাকার কথা বলে আসছে।
কার্টার বলেন, "এর অর্থ হচ্ছে হামাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শান্তি আলোচনা কিংবা শান্তি প্রচেষ্টা ক্ষুণ
bdnews24