২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ ও বিলের সমালোচনায় ওবামা

মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনে বড় ধরনের পদক্ষেপ নিতে অতিরিক্ত দেরী করার কারণে রোববার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন উভয়ের সমালোচনা করেছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

রিডিং, পেনসিলভানিয়া, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনে বড় ধরনের পদক্ষেপ নিতে অতিরিক্ত দেরী করার কারণে রোববার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন উভয়ের সমালোচনা করেছেন বারাক ওবামা। ইলিনয়ের সিনেটর ওবামা যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট শিবির থেকে মনোনয়ন লাভের জন্য বর্তমানে বিল ক্লিনটনের স্ত্রী নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারলে প্রথম থেকেই তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তিচুক্তির ব্যাপারে সক্রিয় কূটনৈতিক কর্মকাণ্ড বজায় রাখবেন। এক সপ্তাহ আগে ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের বৈঠকের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী