জাতিসংঘ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘকে পাশ কাটিয়ে কিছু দেশ এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন বিশ্ব সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের ঐকমত্যকে দুর্বল করে দিচ্ছে। শুক্রবার জাতিসংঘে দেওয়া এক ভাষণে পোপ ষোড়শ বেনেডিক্ট এ কথা বলেছেন।
জাতিসংঘে এই বিরল ভাষণে পোপ বেনেডিক্ট আরও বলেন, কোনো দেশ নিজের জনগণকে মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হলে অনেক সময় সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে।
বেনেডিক্ট তৃতীয় পোপ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন। ইংরেজি ও ফরাসি ভাষায় দেওয়া ভাষণে তিনি বিশ্বায়ন, মানবাধিকার ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।
পোপ বলেন, "আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সবাইকে বাধ্য করার সামর্থ্য বিশ্ব স
bdnews24