২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল সিরিয়ার পারমাণবিক হুমকির মুখে নেই: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, দামেস্ক ইসরায়েলের জন্য পারমাণবিক হুমকি নয়। পাত্রিকায় এক সাক্ষাৎকারে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওলমার্ট একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

জেরুজালেম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, দামেস্ক ইসরায়েলের জন্য পারমাণবিক হুমকি নয়। পাত্রিকায় এক সাক্ষাৎকারে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওলমার্ট একথা বলেন। গত বছর ৬ সেপ্টেম্বরে সিরিয়ায় কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সে সম্পর্কে ইসরায়েল বিস্তারিত কিছু বলেনি। সিরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে গোপন পরমাণু সহযোগিতা থাকার সন্দেহেই ইসরায়েল ওই অভিযান চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা। তবে দামেস্ক এবং পিয়ংইয়ং এ ধরনের কোনো সহযোগিতার কথা অস্বীকার করেছে। ইসরায়েলের ইয়েদিয়ত আহরনত পত্রিকার বৃহস্পতিবারের সংখ্যায় বলা হয়েছে, ওলমার্টকে ওই হামলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "এমন কিছু বিষয় আছে যা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি কেবল এটুকুই বলব যে, আমার জানামতে, ইসরায়েল সিরিয়ার পরমাণু হুমকির মুখে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৯ঘ.