২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি শেল বিস্ফোরণে রয়টার্সের ক্যামেরাম্যান নিহত

গাজায় ইসরায়েলি ট্যাংক থেকে নিক্ষিপ্ত শেল বিস্ফোরণে রয়টার্সের এক ক্যামেরাম্যান নিহত হয়েছেন। তার দেহ পরীক্ষা করে বৃহস্পতিবার ডাক্তাররা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

গাজা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি ট্যাংক থেকে নিক্ষিপ্ত শেল বিস্ফোরণে রয়টার্সের এক ক্যামেরাম্যান নিহত হয়েছেন। তার দেহ পরীক্ষা করে বৃহস্পতিবার ডাক্তাররা একথা জানিয়েছেন। গাজার শিফা হাসপাতালে ক্যামেরাম্যান ফাদেল শানার দেহের এক্স-রে থেকে দেখা গেছে, 'ফ্লেকেটস' এর মতো বিতর্কিত অস্ত্রের কয়েকটি শেল ২৩ বছর বয়স্ক ফিলিস্তিনি সাংবাদিক ফাদেলের বুক ও পায়ে গেঁথে গেছে। তার জ্যাকেটে ৩ সেন্টিমিটার ১ (ইঞ্চি) দীর্ঘ কয়েকটি ধাতব ফলাও পাওয়া গেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় রয়টার্সের জন্য ছবি তোলার সময় তিনি শেল বিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফাদেলের পাশ দিয়ে যাওয়ার সময় আরও দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। ইসরায়েলি ট্যাংকের ছবি তোলার জন্য ফাদেল তার গাড়ী থেকে নেমে এসেছিলেন। বৃহস্পতিবার ফাদেলের শেষকৃত্যে যোগ দেয় কয়েকশ' মানুষ। এদের মধ্যে বেশির ভাগই স্থানীয় সাংবাদিক। ফিলিস্তিনের পতাকায় মুড়িয়ে নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ। আর অন্য একটি স্ট্রেচারে করে নেওয়া হয় তার ভাঙা ক্যামেরা ও জ্যাকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ঘ.