২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীদের ডিএনএ সংগ্রহে ব্যাপক কর্মসূচি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত অপরাধী মার্কিন নাগরিক এবং আটককৃত অভিবাসীদের জিনের নমুণা সংগ্রহে ব্যাপক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ওয়াশিংটন, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত অপরাধী মার্কিন নাগরিক এবং আটককৃত অভিবাসীদের জিনের নমুণা সংগ্রহে ব্যাপক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বৃহস্পতিবার একথা বলা হয়েছে। ওই পত্রিকাটি জানায়, প্রাথমিকভাবে কয়েকদিনের মধ্যেই জনগণের মধ্যে এই কর্মসূচি শুরু করা হবে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিচালিত এই কর্মসূচির আওতায় জিন সম্পর্কিত তথ্য সংযোজনের লক্ষ্যে প্রতি বছর ১০ লক্ষাধিক লোকের ডিএনএ সংগ্রহ করা হবে। মার্কিন সরকার বর্তমানে জাতীয় আইনে দোষী সাব্যস্ত অপরাধীদের ডিএনএ সংগ্রহ করছে এবং জানিয়েছে, ১৩ টি রাজ্যে এ ধরনের অপরাধীদের ডিএনএ সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক স্বাধীনতা রক্ষা বিশেষজ্ঞদের উদ্বৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনের মাধ্যমে নির্দোষ নাগরিকদেরও অপরাধী পর্যবেক্ষণের আওতায় রাখা হবে এবং এফবিআইকে জিনের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া হবে। বিচার বিভাগের মুখপাত্র এরিক এবলিনের উদ্বৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, "স্বাভাবিকভাবে আঙুলের ছাপ দিয়ে ব্যক্তিবিশেষকে চিহ্নিত করার পদ্ধতিতে ডিএনএ আরেকটি নতুন মাত্রা যোগ করবে। এতে করে ব্যক্তিবিশেষের আরও বায়োমেট্রিক সনাক্তকরণ সম্ভব হবে।" পত্রিকাটি জানায়, কংগ্রেসের সহায়তায় তথ্য সংগ্রহের বিষয়টির স