২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সতর্কতা বৃদ্ধি

ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম নগরী জাভায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে। আগ্নেয়গিরি অগ্নুৎপাত হওয়ার মতো ঘটনা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিবিদ্যা বিষয়ক কেন্দ্রের এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 09:06 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

জাকার্তা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম নগরী জাভায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে। আগ্নেয়গিরি অগ্নুৎপাত হওয়ার মতো ঘটনা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিবিদ্যা বিষয়ক কেন্দ্রের এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। পার্শ্ববর্তী বানদুং শহর থেকে এসতু ক্রিশবাতি নামের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, পশ্চিম জাভার পাপানদিয়ান পর্বত থেকে বুধবার শতাধিক আগ্নেয়গিরির কম্পন রেকর্ড করা হয়েছে। তবে, অগ্নুৎপাত হওয়ার মাতো দৃশ্যত কোনো আলামত দেখা যায়নি। তিনি বলেন, "৯ এপ্রিল থেকে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হওয়ার মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং গতকাল তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।" এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা সেখানে 'ইয়েলো' এলার্ট জারি করেছেন। প্রসঙ্গত, সর্বোচ্চ সতর্কতা হচ্ছে রেড এলার্ট। এরপর হচ্ছে যথাক্রমে অরেঞ্জ ও ইয়েলো এলার্ট। জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাপানদিয়ান পর্বতে সর্বশেষ অগ্নুৎপাত হয় ২০০২ সালে। তখনকার উদগীরণে ছাই ও কাদায় পর্বতটির ঢালগুলো ঢেকে যায়। তবে ওই ঘটনায় কোনো প্রাণহানি তখন হয়নি। এর আগে ১৭৭২ সালে আগ্নেয়গিরিটির উদগীরণে আশপাশের বেশ কিছু গ্রাম ধ্বংস হয়ে যায় এবং তাতে প্রায় তিন হাজার লোকের প্রাণহানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৫ ঘ.