গুয়েতেমালা সিটি, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়েতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সোমবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে তাৎণিক ভাবে কোনো হতাহত বা য়তির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় রাত ৯টা ৩ মিনিটে (গ্রিনিচ সময় ৩টা ৩ মিনিট, মঙ্গলবার) গুয়েতেমালার ইস্কুইন্টলা শহরের দণি-দণি-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি হয়।
দেশটির দমকল বিভাগ জানিয়েছে প্রায় এক মিনিট স্থায়ী এই ভূমিকম্পের ফলে কোনো প্রাণহানি ও য়তি হয়নি।
স্থানীয় বেতার প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পুরো শহরটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।
ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ওই মাত্রার ভূমিকম্পে গুরুতর য়তি সম্পন্ন করার আশঙ্কা থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৭ ঘ.
bdnews24