২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে শিরিন এবাদিকে হত্যার হুমকি বাড়ছে

ইরানের নোবেল পুরস্কার জয়ী কবি ও মানবাধিকার বিষয়ক আইনজীবী শিরিন এবাদি ও তার পরিবারের প্রতি হুমকি বাড়ছে। উড়ো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ইরানের মানবাধিকার রেকর্ডের স্পষ্টভাষী সমালোচক এবাদিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

তেহরান, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের নোবেল পুরস্কার জয়ী কবি ও মানবাধিকার বিষয়ক আইনজীবী শিরিন এবাদি ও তার পরিবারের প্রতি হুমকি বাড়ছে। উড়ো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ইরানের মানবাধিকার রেকর্ডের স্পষ্টভাষী সমালোচক এবাদিকে। তিনটি একইরকম হাতের লেখায় হুমকি দেওয়া একটি উড়ো চিঠির কপি পুলিশের কাছে ইতোমধ্যেই পাঠিয়েছেন এবাদি। তার কার্যালয় থেকে ফ্যাক্সে ওই চিঠি রয়টার্সকেও দেওয়া হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করার জন্য ২০০৩ সালে নোবেল পুরস্কার জয়ী এবাদি (৬০ ) লিখেছেন, "আমার জীবন, নিরাপত্তাসহ আমার পরিবারের নিরাপত্তাও আজ হুমকির মুখে এবং এ হুমকি আরও বেড়েছে।" তিনি আরও লেখেন , "আমি কেবলমাত্র মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া মানুষের পক্ষে কথা বলি। আর যে সমস্ত লোকেরা আমার মৃত্যু চায় তাদের সঙ্গে আমরা কোনো ব্যক্তিগত শত্র"তা নেই। কিন্তু তারা আমার চিন্তা-ভাবনার বিরোধী।" এবাদিকে দেওয়া হুমকির একটিতে লেখা হয়েছে, "শিরিন এবাদি তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে।" অন্য আরেকটিতে এবাদিকে অনৈসলামিক আচরণের জন্য অভিযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৪ঘ.