ম্যানিলা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োকে নিয়ে অসন্তুষ্ট বেশির ভাগ ফিলিপিনো। গত দু'বছরের মধ্যে অ্যারোয়োর জনপ্রিয়তা বর্তমানে সর্বনিম্নে নেমে এসেছে। ফিলিপাইনে পরিচালিত এক জরিপের ফলে সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে।
'দ্য সোশ্যাল ওয়েদার স্টেশনস এজেন্সি' বলেছে, মার্চের শেষ সপ্তাহে পরিচালিত জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ উত্তরদাতাই অ্যারোয়োকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আর সন্তোষ প্রকাশ করেছে মাত্র ২৭ শতাংশ ফিলিপিনো।
২০০৫ সালের ডিসেম্বরে পরিচালিত এক জরিপে অ্যারোয়োর জনপ্রিয়তায় ধ্বস বা জনঅসন্তোষের হার ছিল ৩০ শতাংশের নীচে। এ বছর এই হার দাঁড়িয়েছে ২৬ শতাংশেরও নীচে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অ্যারোয়ো দুর্নীতি এবং ঘুষ কেলেঙ্কারির জন্য বিরোধীদলের কাছ থেকে পদত্যাগের চাপের মুখে আছেন। কিন্তু তারপরও অ্যারোয়ো নির্বিঘে
bdnews24