২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ফল নিয়ে জিম্বাবুয়েবাসীর সঙ্গে লড়বে না সেনাবাহিনী

নির্বাচনী ফল নিয়ে জিম্বাবুয়েবাসীর হয়ে লড়বে না সেদেশের সেনাবাহিনী। জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী রোববার একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট মুগাবে ক্ষমতা ধরে রাখার জন্য সামরিক অভ্যুত্থান করছেন বিরোধীদলের এই অভিযোগের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী তার এই অবস্থানের কথা জানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

লুসাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাচনী ফল নিয়ে জিম্বাবুয়েবাসীর হয়ে লড়বে না সেদেশের সেনাবাহিনী। জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী রোববার একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট মুগাবে ক্ষমতা ধরে রাখার জন্য সামরিক অভ্যুত্থান করছেন বিরোধীদলের এই অভিযোগের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী তার এই অবস্থানের কথা জানাল। জিম্বাবুয়েতে ২৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে দু সপ্তাহ দেরীর কারণে দক্ষিণ আফ্রিকায় সহিংসতার আশঙ্কা বেড়েছে। জিম্বাবুয়ের 'সানডে মেইল' তথ্যমন্ত্রী শিখানাইয়োসো নদলোভুর উদ্ধৃতি দিয়ে বলেছে, "সেনারা ব্যারাকে আছে। কারণ, এরকম শান্তিপূর্ণ পরিবেশে তাদের সেবা দেশের পুরোপুরি প্রয়োজন নেই। দেশে যে কোনো সামরিক জান্তা নেই সে সম্পর্কে সবাই সচেতন বলেই আমার বিশ্বাস।" মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ এমডিসি মরগান সাভাঙ্গিরাই অভিযোগ করে বলেছেন, মুগাবে তার শাসনামলের সবচে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সামরিক বাহিনীকে কাজে লাগাচ্ছেন। জানু পি এফ পার্টি বলছে, মুগাবে কিংবা এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই কেউই প্রয়োজনীয় নিসরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দক্ষিণ আফ্রিকার নেতারা প্রেসিডেন্ট নির্বাচনী ফল যত দ্রুত সম্ভব প্রকাশের জন্য মুগাবেকে চাপ দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ঘ.