হাইতিতে খাদ্য দাঙ্গার পরিণতিতে সরকার পতন
ভয়াবহ খাদ্য দাঙ্গার এক সপ্তাহের মাথায় হাইতির প্রধানমন্ত্রী জ্যাকস এডোয়ার্ড অ্যালেক্সিসকে বরখাস্ত করেছে দেশটির সিনেট। ১৭ জন সিনেটরের মধ্যে ১৬ জনই শনিবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেন। ৯০ লাখ জনসংখ্যার দেশটিতে এডোয়ার্ড অ্যালেক্সিস ২০০৬ সালের জুনে ক্ষমতাসীন হন।
