২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সফরে

ফরাসি ও কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী শনিবার আফগানিস্তান সফর করছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুচনার কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একইদিনে কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম বার্নিয়ারেরও আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

কাবুল, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফরাসি ও কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী শনিবার আফগানিস্তান সফর করছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুচনার কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একইদিনে কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম বার্নিয়ারেরও আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের মোকাবেলায় সাহায্য করতে অতিরিক্ত ৭ শ' ফরাসি সেনা পাঠানোর বিষয়ে ফ্রান্সের অঙ্গীকারের কয়েকদিন বাদেই কারজাইয়ের সঙ্গে এ সাক্ষাৎ করলেন কুচনার। কুচনার তাজিকিস্তান থেকে আফগানিস্তান সফরে এসেছেন। শুক্রবার তাজিকিস্তানে তিনি বলেন, আফগানিস্তানে ফরাসি সৈন্য সংখ্যা প্রায় তিন হাজারে উন্নীত করা হবে। ওদিকে, কানাডা এখনই আফগানিস্তানে মোতায়ন সেনাদের ফেরত না নেওয়ার অঙ্গীকার করেছে। অবশ্য কানাডার বিরোধী দলগুলো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের দাবী জানিয়েছে। দক্ষিণ আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ে লিপ্ত আছে কানাডার সেনারা। এ মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে আফগানিস্তানের পশ্চিমা মিত্ররা দেশটিকে দীর্ঘ মেয়াদে সাহায্য করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শনিবার রাতে আফগান পররাষ্ট্রমন্ত্রির সঙ্গে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বার্নিয়ার ও কুচনারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এএমটি/১৬৪৬ ঘ.