২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বত বিতর্ক চীনের জাতীয় ঐক্যের প্রশ্ন, জাতিগত বা ধর্মীয় নয়: হু জিনতাও

বেইজিং'র সঙ্গে দালাই লামার দ্বন্দ্ব ধর্মীয়, জাতিগত বা মানবাধিকার বিষয়ক নয়, এটা চীনের জাতীয় ঐক্যের প্রশ্ন। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও শনিবার এ কথা বলেছেন। খবর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

বেইজিং, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেইজিং'র সঙ্গে দালাই লামার দ্বন্দ্ব ধর্মীয়, জাতিগত বা মানবাধিকার বিষয়ক নয়, এটা চীনের জাতীয় ঐক্যের প্রশ্ন। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও শনিবার এ কথা বলেছেন। খবর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার। তিব্বত পরিস্থিতিকে চীনের জাতীয় ঐক্যের বিষয়ে হুমকি হিসেবে বর্ণনা করে চীনের শীর্ষ নেতৃত্বের সবচেয়ে স্পষ্ট মন্তব্য এটি। হু জিনতাও বলেন,"দালাই লামার দলের সঙ্গে আমাদের যে দ্বন্দ্ব তা ধর্মীয়, জাতিগত বা মানবাধিকারের সমস্যা নয়।" তিনি আরও বলেন, "এটা আমাদের জাতীয় একতা ধরে রাখা কিংবা মাতৃভূমির অখন্ডতা রক্ষার প্রশ্ন।" চীন সফররত অষ্ট্রেলীয় প্রধানমন্ত্রী কেভিন রাড'র সঙ্গে বৈঠকে হু জিনতাও এসব কথা বলেন। তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় বসা প্রসঙ্গে চীনা প্রেসিডেন্ট জানান, দালাই লামার সঙ্গে আলোচনার জন্য চীনের পক্ষ থেকে কোনো বাধা নেই। বরং দালাই লামাই আলোচনার পথরোধ করে দিচ্ছেন। চীনা প্রেসিডেন্ট বলেন, দালাই লামা 'চীনের ভাঙন', 'সংঘর্ষে মদদ' এবং 'বেইজিং অলিম্পিক পণ্ড' করায় সহায়তা প্রদান থেকে বিরত হলে চীন তার সঙ্গে আলোচনায় প্রস্তুত আছে। তিব্বতের সা