২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশু ব্যবস্থা ছাড়া খাবার নিয়ে দাঙ্গা প্রকট হবে: জাতিসংঘ

বিশ্ব নেতারা দরিদ্রদের জন্য খাদ্যদ্রব্যের দাম না কমালে উন্নয়নশীল দেশগুলোতে খাবার নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে তা আরও প্রকট আকার ধারণ করবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন (এফএও) এর প্রধান জাক দিওফ শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

রোম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব নেতারা দরিদ্রদের জন্য খাদ্যদ্রব্যের দাম না কমালে উন্নয়নশীল দেশগুলোতে খাবার নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে তা আরও প্রকট আকার ধারণ করবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন (এফএও) এর প্রধান জাক দিওফ শুক্রবার একথা বলেছেন। বর্তমানে খাদ্যদ্রব্যের রেকর্ড পরিমাণ দাম কমার কোনো লক্ষণ নেই। এফএও এর মহাসচিব জেনারেল জাক দিওফ বলেছেন, "লোকজন ইতোমধ্যেই দাঙ্গায় নিহত হচ্ছে। বাস্তবতা এটাই। উদ্ভূত পরিস্থিতির কারণেই তারা মরছে। এখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে লোকজন অনাহারে মারা যাওয়ার সম্ভাবনা একরকম নিশ্চিত। আর লোকজন নিশ্চয়ই মরার জন্য বসে থাকবে না। তারা এর প্রতিক্রিয়ায় কিছু না কিছু করবেই।" বিশ্ব খাদ্য পরিস্থিতি সম্পর্কিত এক প্রতিবেদনে এফএও জানায়, আফ্রিকার বেশ কয়েকটি দেশে খাবার নিয়ে দাঙ্গা দেখা দিয়েছে। ওদিকে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, হাইতিতেও খাবার নিয়ে দাঙ্গা-সহিংসতায় লোকজন হতাহতের ঘটনা ঘটছে। বিশ্বে ৩৭ টি দেশে খাদ্যসঙ্কট দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৫ঘ.