মস্কো, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ন্যাটো জোটে যোগ দিলে জর্জিয়া এবং ইউক্রেন সীমান্তে সামরিক ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ইউরি বালুয়েভোস্কির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো শুক্রবার একথা জানিয়েছে।
ইউরি বলেন, "জর্জিয়া ও ইউক্রেন সীমান্তে রাশিয়া তাদের স্বার্থ রক্ষার্থে ওই পদক্ষেপ নেবে। এ পদক্ষেপ কেবল সামরিকই নয় বরং আরও বিভিন্ন ধরনের হবে।" ইউরি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেন ও জর্জিয়ার ন্যাটো সদস্যপদ প্রাপ্তির চেষ্টার বিরোধিতা করে আসছে রাশিয়া। এ দু'দেশ ন্যাটোতে যোগ দিলে তা রাশিয়ার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে এবং ইউরোপে শক্তির ভারসাম্য আরও নজুক হবে এবং ভেঙে পড়ার হুমকির মুখে পড়বে বলে মস্কোর আশঙ্কা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এ সপ্তাহের শুরুতেই বলেছিলেন, পশ্চিমাপন্থী সরকার পরিচালনাধীন জর্জিয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদলাভ ঠেকাতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।
প্রেসিডেন্ট ভ
bdnews24