বাগদাদ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী বসরা ও বাগদাদে বৃহস্পতিবার রাতে পৃথক দুটি মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। শুক্রবার একথা জানিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী।
মার্কিন বাহিনী জানায়, বাগদাদের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত একটি বস্তিতে বৃহস্পতিবার রাতে বিমান হামলা চালানো হয়। এছাড়াও মার্কিন বাহিনী একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।
অন্যদিকে, ব্রিটিশ বাহিনী জানিয়েছে, ইরাকের দ্বিতীয় বৃহত্তর নগরী বসরায় ব্রিটিশ বাহিনী ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষরত একটি বিদ্রোহী দলকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে ছয়জন নিহত এবং একজন আহত হয়।
ব্রিটিশ বাহিনীর মেজর টম হলোওয়ে বলেন, "আমরা ইরাকি বাহিনীর ওপর মর্টার নিক্ষেপকারী শত্র"দের ওপর নজর রাখছিলাম।" তিনি আরও বলেন, "ওই বিদ্রোহী দল ইরাকি স্থল বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল।"
উল্লেখ্য, শিয়া নেতা মুকতাদা আল-সদর তার মেহদি আর্মিকে রাজপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানানোর পর থেকে বসরায় মোটামুটি শান্ত অবস্থা ফিরে এসেছে। কিন্তু সেখানে এখনও চলছে মার্কিন বাহিনীর বিমান হামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৬ ঘ.
bdnews24