২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সংকটের জন্য বাজার-ই দায়ী: জাতিসংঘ

বৈশ্বিক বিনিয়োগ তহবিল এবং দুর্বল ডলারই বিশ্বজুড়ে খাবারের উচ্চমূল্যের জন্য বিশেষভাবে দায়ী। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক উর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ব্রাসিলিয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৈশ্বিক বিনিয়োগ তহবিল এবং দুর্বল ডলারই বিশ্বজুড়ে খাবারের উচ্চমূল্যের জন্য বিশেষভাবে দায়ী। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক উর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। (আরও তথ্যসহ) এ সপ্তাহে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলা, ক্ষুদ্র খামারগুলোর জন্য সহযোগিতার প্রস্তাবসহ জৈবজ্বালানি ও কৃষির সম্পর্ক বিষয়ে এক বৈঠকের আগে দেশটি সফরে এসে তিনি একথা বললেন। এফএও'র ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি হোসে গ্রাজিয়ানো বলেছেন, " এটা (খাবারের মূল্যবৃদ্ধি) কোনো ষড়যন্ত্র তত্ত্বের ফসল নয়।" তিনি বলেন, "এই সংকট হল অনুমান নির্ভরতার হামলার ফল এবং এটা দীর্ঘস্থায়ী হবে।" ব্রাসিলিয়াতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "মার্কিন ডলারের প্রতি আস্থাহীনতার কারণে (ডলারের দাম কমে যাওয়ায়) বিনিয়োগ পুঁজিগুলো ভোগ্যপণ্যে বেশি মুনাফা পেতে চেয়েছে...প্রথমে ধাতব এবং তার পরেই খাদ্যপণ্যের ওপর ঝুঁকেছে তারা।" গ্রাজিয়ানো বলেন, সা