ব্রাসিলিয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৈশ্বিক বিনিয়োগ তহবিল এবং দুর্বল ডলারই বিশ্বজুড়ে খাবারের উচ্চমূল্যের জন্য বিশেষভাবে দায়ী। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক উর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। এ সপ্তাহে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলা, ক্ষুদ্র খামারগুলোর জন্য সহযোগিতার প্রস্তাবসহ জৈবজ্বালানি ও কৃষির সম্পর্ক বিষয়ে এক বৈঠকের আগে দেশটি সফরে এসে তিনি একথা বললেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২১৪ ঘ.
bdnews24