২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিককে ঘিরে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাতের দাবি চীনের

বেইজিং অলিম্পিককে ঘিরে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে চীন। বৃহস্পতিবার পুলিশ জানায়, বিদেশিদের অপহরণ এবং আত্মঘাতী হামলা চালানোর ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজন ৪৫ জনকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

বেইজিং, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেইজিং অলিম্পিককে ঘিরে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে চীন। বৃহস্পতিবার পুলিশ জানায়, বিদেশিদের অপহরণ এবং আত্মঘাতী হামলা চালানোর ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজন ৪৫ জনকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে তারা। এক সংবাদ সম্মেলনে চীনা পুলিশের মুখপাত্র উ হেপিং বলেন, "আমরা সত্যিই সন্ত্রাসী হামলার হুমকি মোকাবেলা করছি। সর্বত্র এবং সবস্তরের মানুষের উচ্চ সতর্কতা বজায় রাখা দরকার।" ওদিকে, উত্তর পশ্চিমাঞ্চলের জিংজিয়াং প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অলিম্পিক আয়োজনকে বিঘি