২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে দালাই লামার সঙ্গে সংলাপের আহ্বান বুশের

তিব্বত সমস্যা নিয়ে দালাই লামার সঙ্গে সংলাপ শুরুর জন্য বুধবার চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ওয়শিংটন, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বত সমস্যা নিয়ে দালাই লামার সঙ্গে সংলাপ শুরুর জন্য বুধবার চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সিঙ্গাপুরের মন্ত্রী গো চক তংয়ের সঙ্গে বৈঠকের পর বুশ বলেন, "চীন যদি দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করে তাহলে আমরা তাদের পাশে দাড়াব বলে আমরা রাজি হয়েছি।" তিনি আরও বলেন, "তারা যদি দালাই লামার সঙ্গে আলোচনা শুরু করতে পারে তাহলে দেখবে তিনি একজন চমৎকার মানুষ, শান্তিপ্রিয় ও অসহিংস।" চলতি গ্রিষ্মে চীনে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে যোগ দেয়ার পরিকল্পনা করছেন বুশ। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো জানিয়েছেন, প্রেসিডেন্টের চীন সফরে কোনো পরিবর্তন হবে না। এর আগে হিলারি ক্লিনটনসহ ডেমোক্র্যাটরা তিব্বতে চীনের নিপীড়নের প্রতিবাদে বুশকে বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছেন। বুধবার সানফ্রানসিসকোতে তিব্বতের সমর্থকরা চীনে অলিম্পিক অনুষ্ঠানের বিরোধিতা করে বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১০ ঘ.