হারারে, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের এক আইনজীবী বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের নির্দেশ দেওয়া হাইকোর্টের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে।
বিচারক তেন্দাই উচেনা নির্বাচনের ফল প্রকাশের প্রস্তুতির নেওয়ার ব্যাপারে কতটা এগিয়েছেন সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের আইনজীবী জর্জ চিকুম্বিরিকে। তিনি কেবল বলেন, জিইসি প্রস্তুত হয়ে গেলে ফল ঘোষণা করবে।
কিন্তু ফল প্রকাশের ঘোষণা দেওয়াটা আমার মতে, বিপজ্জনক। কারণ, এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি এ ব্যাপারে বিস্তারিত কোনো বিবরণ দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ঘ.
bdnews24