২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বিদায়ের মুখেও ভোট দেওয়ার আহ্বান জ্ঞানেন্দ্রর

নেপালে বৃহস্পতিবারের নির্বাচনে রাজতন্ত্রের বিলুপ্তি একরকম নিশ্চিত। একথা জেনেও ঐতিহাসিক এ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা জ্ঞানেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

কাঠমান্ডু, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে বৃহস্পতিবারের নির্বাচনে রাজতন্ত্রের বিলুপ্তি একরকম নিশ্চিত। একথা জেনেও ঐতিহাসিক এ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজা জ্ঞানেন্দ্র। বুধবার এক বিবৃতিতে জ্ঞানেন্দ্র বলেন, "আমরা সব সময় চেয়েছি, জনগণের রায়ের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ গড়তে।" তিনি আরও বলেন, "নির্বাচনের দিন মুক্ত পরিবেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আমরা দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।" ১৯৯৯ সালের পর নেপালে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা সংবিধান পরিবর্তনে সক্ষম একটি 'গণপরিষদ' গঠনই এ নির্বাচনের লক্ষ্য। নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতকের রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাওয়া। দেশটির ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটাতে মাওবাদীরা কয়েক দশক ধরে লড়াই করে এসেছে। ২০০৬ সালে সরকারের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তির আওতায় মাওবাদীরা সশস্ত্র সংগ্রাম পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়। দেশের প্রধান প্রধান দলগুলো গত বছর এক রুদ্ধদ্বার বৈঠকে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাচিত গণপরিষদের মাধ্যমে কেবল এই সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। অবশ্য স