ওয়াশিংটন, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যবয়স্করা অতিরিক্ত ডিম খাওয়া থেকে সাবধান! সপ্তাহে সাতটি বা ততোধিক ডিম খেলে এই বয়সের লোকজনদের অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে। যুক্তরাষ্ট্রের গবেষকরা বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছেন।
'আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন' এ প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডিম খেলেই মৃত্যুঝুঁকি বাড়ে।
ডিমের কোন উপাদান মৃত্যুঝুঁকি বাড়ায় তা এ গবেষণায় পরীক্ষা কওে দেখা হয়নি। তাছাড়া, ডিম খাওয়া কতটুকু নিরাপদ সে সম্পর্কেও গবেষণায় পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।
হার্ভাড মেডিকেল স্কুল, ব্রিজহাম এন্ড উইমেন্স হসপিটালের ডা. লুক ডিজোস এবং ডা. জে মাইকেল গেজিয়ানো গবেষণা করে দেখছেন, যাদের ডায়বেটিস নেই তারা সপ্তাহে ছয়টি পর্যন্ত ডিম খেতে পারে। এতে মৃত্যুঝুঁকি বাড়ে না।
গবেষকরা প্রতিবেদনে লিখেছেন, সপ্তাহে ছয়টি পর্যন্ত ডিম খাওয়া মৃত্যু ঝুঁকি বাড়ায় না। কিন্তু সাত বা ততোধিক ডিম খেলে মৃত্যুর ঝুঁকি ২৩ শতাংশ বেড়ে যায়।
গবেষকরা আরও জানান, পুরুষ ডায়বেটিস রোগীরা ডিম খাওয়া মাত্র মৃত্যুঝুঁকি বাড়ে। এতে তাদের বিশেষত, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
ডিমে প্রচুর পরিমাণ কোলেস্টোরেল রয়েছে যা হার্ট এ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
তবে গবেষকরা এও লিখেছেন যে, ডিম খাওয়ার সঙ্গে হার্ট এ্যাটাক এবং স্ট্রোকের কোনো সম্পর্ক নেই। তারপরও তারা বলছেন, ৭ বা ততোধিক ডিম খেলে ২০ বছরের মধ্যে মানুষের মৃত্যুঝুঁকি ২৩ শতাংশ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
একজন পুষ্টি এবং হৃদরোগ বিশেষজ্ঞ বলেছেন, এই গবেষণা মধ্যবয়স্কদের জন্য অতিরিক্ত ডিম খাওয়া থেকে সাবধনতা অবলম্বনেরই বার্তাবাহী।
গবেষকরা ২১ হাজার ৩ শ' ২৭ জনের ওপর এ গবেষণা চালিয়েছেন। ১৯৮১ সাল থেকে নিয়মিত এই চিকিৎসকদের স্বাস্থ্য এবং জীবনযাপন পদ্ধতি পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা গেছে, ২০ বছরের মধ্যে ১,৫৫০ জন হার্ট অ্যাটাক, ১,৩৪২ জন স্ট্রোকে মারা যাওয়াসহ আরও ৫ হাজার জনের মৃত্যু ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৮ ঘ.
bdnews24