সউল, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ কোরিয়ায় বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট লি মাইউং-বাকের নেতৃত্বাধীন রক্ষণশীল 'গ্র্যান্ড ন্যাশনাল পার্টি'(জিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হতে চলেছে। টেলিভিশনের খবরে এমন ফলের কথা বলা হচ্ছে। তবে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি।
কেবিএস এবং এমবিসি টিভি চ্যানেলে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, ২৯৯ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৫৫ থেকে ১৭৮টি আসনে বিজয়ী হতে চলেছে প্রেসিডেন্ট লি'র নেতৃত্বাধীন জিএনপি। আরও দুটি টেলিভিশনের খবরেও একই ধরনের ফলাফলের কথা বলা হচ্ছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
টিভি চ্যানেলগুলোর আনুমানিক ফল এবং নির্বাচন কমিশন প্রকাশিতব্য আনুষ্ঠানিক ফল যদি একই হয় সেক্ষেত্রে তা হবে গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এবারই প্রথম বারের মতো রক্ষণশীলদের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন।
বুধবার স্থানীয় সময় সকাল ৬ টায় ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ৬ টায় তা সম্পন্ন হয়।
তবে নির্বাচনে ভোটারদের তেমন সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপ থেকেও ধারণা করা হচ্ছিল যে, নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে।
গত ফেব্র"য়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পর লি প্রতিশ্র"তি দিয়েছিলেন যে এ বছরই তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশে নিয়ে আসবেন।
লি বুধবার সউলের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "আমি বিশ্বাস করি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। যা আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২১ ঘ.
bdnews24