২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহার ৪৫ দিন পেছানোর সুপারিশ পেত্রেয়াসের

ইরাকের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে মার্কিন কমান্ডারদের সময় দেওয়ার জন্য ইরাক থেকে সেনা প্রত্যাহার আগামী জুলাইয়ের পর ৪৫ দিন পেছানো উচিৎ। ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রেয়াস মঙ্গলবার এই সুপারিশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে মার্কিন কমান্ডারদের সময় দেওয়ার জন্য ইরাক থেকে সেনা প্রত্যাহার আগামী জুলাইয়ের পর ৪৫ দিন পেছানো উচিৎ। ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রেয়াস মঙ্গলবার এই সুপারিশ করেছেন। সিনেট আর্মড ফোর্সেস কমিটিকে লিখিত সুপারিশে পেত্রেয়াস বলেন, "ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি সুপারিশ করছি, আগামী জুলাইতে কিছু সেনা দেশে ফিরিয়ে আনার কথা থাকলেও পরিস্থিতি মূল্যায়নের জন্য সেনা কমান্ডারদের আরও ৪৫ দিন সময় দেয়া উচিৎ।" তবে সেনা প্রত্যাহার বিলম্বিত করার তার এই পরিকল্পনার বিরোধিতা করেছেন কমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাট সিনেটর কার্ল লেভিন। তিনি বলেন, সেনা প্রত্যাহারে বিলম্ব করা হলে মনে হবে শেষ করার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ চালিয়ে যাওয়া হচেছ। ইরাক সরকারকে রাজনৈতিক ও জাতীয় সংহতির পক্ষে পদক্ষেপ নিতে সহযোগিতা বৃদ্ধির জন্য গত বছর ইরাকে যে ২০ হাজার সেনা পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্র এখন তাদের ফিরিয়ে আনছে। এই ২০ হাজার সেনা ফিরিয়ে আনা শেষ হলেও ইরাকে আরও এক লাখ ৩০ হাজার সেনা থাকবে। এ বছরের শেষ নাগাদ সেখানে কত সেনা থাকবে সে বিষয়ে কিছু জানাননি পেত্রেয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ ঘ.