২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে রক্তক্ষয়ী সহিংসতার হুমকি বিরোধীদলের

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশে জরুরি অবস্থা জারির অজুহাত হিসেবে সহিংসতা উস্কে দেওয়ার পাঁয়তার করছেন। বিরোধীদল মঙ্গলবার এই অভিযোগ করে জানিয়েছে, দেশটিকে রক্তক্ষয় থেকে রক্ষা করতে আফ্রিকার দেশগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

হারারে, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশে জরুরি অবস্থা জারির অজুহাত হিসেবে সহিংসতা উস্কে দেওয়ার পাঁয়তার করছেন। বিরোধীদল মঙ্গলবার এই অভিযোগ করে জানিয়েছে, দেশটিকে রক্তক্ষয় থেকে রক্ষা করতে আফ্রিকার দেশগুলোর হস্তক্ষেপ প্রয়োজন। বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' এর (এমডিসি) মহাসচিব তেন্দাই বিটি অভিযোগ করেছেন, ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি তাদের নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। এমডিসি নেতা মরগান সাঙ্গাভিরাই দাবি করেছেন, তিনি নির্বাচনে জিতেছেন এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা উচিৎ। কিন্তু মুগাবে সরকার নির্বাচনের ফল ঘোষণা না করে কালক্ষেপণ করছে। নির্বাচনের ফল অতিসত্ত্বর প্রকাশের জন্য বিরোধীদের আবেদনকে গুরুত্বের সঙ্গে নিয়ে মঙ্গলবার শুনানি হয়েছে হাইকোর্টে। এক সংবাদ সম্মেলনে বিটি বলেন, "২৯ মার্চের নির্বাচনের পর থেকে দেশের ভেতর সহিংসতা চলছেই। এমডিসি সমর্থকদের ওপর হামলা হচ্ছে। এছাড়া আমাদের সমর্থকদের বিভিন্ন স্থাপনা ও কৃষি খামারে হামলা হচ্ছে।" তিনি আরও বলেন, "জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। জানু-পিএফ সমর্থকরা অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করছে। কাজেই নির্বাচনের পরের দিন থেকে দেশ ধীরে ধীরে বড় ধরনের সংঘাতের দিকে এগুচ্ছে।" এর আগে কৃষকদের একটি ইউনিয়ন অভিযোগ করে, প্রায় ৬০ জন কৃষককে তাদের গম খামার থেকে উচ্ছেদ করা হয়েছে। কমার্শিয়াল ফার্মাস ইউনিয়নের প্রেসিডেন্ট ট্রেভর গিফর্ড বলেন, "অবস্থা খুবই ভয়াবহ। দেশজুড়ে এ ধরনের উচ্ছেদ চলছে। আজ সকালে ৬০ চাষীকে উচ্ছেদ করা হয়েছে। প্রতি মুহূর্তে এ ধরনের খবর পাচ্ছি।" তবে পুলিশ জানিয়েছে, তারা এ ধরনের উচ্ছেদ সম্পর্কে কিছু জানে না। বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই গত শনিবার অভিযোগ করেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য সহিংসতার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি জঙ্গি ও যুদ্ধাপরাধিদের সংগঠিত করছেন। তিনি বলেন, "মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলতে চান। এজন্য তিনি দ্বিতীয় দফায় নির্বাচনের আগে জঙ্গি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদরে সংগঠিত করে জনগণের বিরুদ্ধে সহিংসতার প্রস্তুতি নিচেছন।" জঙ্গিদের সংগঠিত করতে কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান দিচ্ছে বলে তিনি জানান। এমডিসি জানিয়েছে, গত সপ্তাহের নির্বাচনে পার্লামেন্টের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তারা জিতেছে। কিন্তু পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হচ্ছে না। জিম্বাবুয়েতে গত শনিবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো প্রকাশ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এফএইচবি/এলকিউ/২১০১ ঘ.