২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

চীনের হেনান প্রদেশে শনিবার এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে বলে মঙ্গলবার বেইজিং নিউজ সংবাদপত্র এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

বেইজিং, এপ্রিল ৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের হেনান প্রদেশে শনিবার এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে বলে মঙ্গলবার বেইজিং নিউজ সংবাদপত্র এ কথা জানায়। সংবাদপত্রটি জানায়, চীনের হেনান প্রদেশের ন্যানিয়াং শহরের পাহাড়ি রাস্তায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পার্কের গেটে আছড়ে পড়ে। এতে অন্ততপক্ষে আটজন নিহত হয়। আহত হয় আরও ১০ জন। হতাহতদের বেশির ভাগই কলেজ শিক্ষার্থী। তারা সাপ্তাহিক ছুটির কাটাতে পর্বতারোহণে এসেছিল। প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে সংবাদপত্রটি জানায়, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটি টের পাওয়া মাত্র জানালা দিয়ে চিৎকার করে বলে ওঠে, "রাস্তা থেকে সরে যাও!" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৯ ঘ.