সিউল, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ায় আগামী বুধাবরের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড পরিমাণ কম ভোট পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ভোটারদের প্রলুব্ধ করতে 'তরুণীদের নাচগান' আর বাহারি উপহারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
এক বিবৃতিতে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, "নির্বাচনে ভোটাদের অংশগ্রহণ অতিমাত্রায় কম হতে পারে বলে মনে হচ্ছে। কাজেই তাদের ভোটকেন্দ্রে আনতে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে এবং গণসংযোগ বাড়ানো হয়েছে।"
বিভিন্ন জরিপ থেকে ধারণা করা হচ্ছে, নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে। দক্ষিণ কোরিয়া প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর গত ২০ বছরের মধ্যে এটাই হবে সবচেয়ে কম ভোটার উপস্থিতি। চার বছর আগের নির্বাচনেও ভোট পড়েছিল ৬০ দশমিক ৬ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যে সমস্ত বিষয় নিয়ে প্রচারণা চালানো হচ্ছে তাতে ভোটাদের আগ্রহ না থাকায় এবং গত ডিসেম্বরের পরিশ্রান্তিকর প্রেসিডেন্ট নির্বাচনে ক্লান্ত ভোটারা স্বভাবতই ভোটকেন্দ্রে কম যাবে।
এমন কি শত্র" উত্তর কোরিয়া গত সপ্তাহে আক্রমণের হুমকি দিলেও তা নিয়ে মাথা ব্যাথা নেই ভোটারদের।
নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে টানতে নির্বাচন কমিশন তরুণীদের নাচ গানের একটি জনপ্রিয় গ্র"প 'ওয়ান্ডার গার্লস' কে দিয়ে প্রচারণা চালাচ্ছে।
এছাড়া, ভোট কেন্দ্রে গেলে ভোটাররা একটি ডিসকাউন্ট ভাউচারও পাবে। এর বিনিময়ে সারাদেশের প্রায় এক হাজার চারশ' পার্ক ও ভ্রমণস্থানে প্রায় দুই ডলার ছাড় পাবে তারা।
নির্বাচনে প্রেসিডেন্ট লি মাউয়ুন বাকের রক্ষণশীল গ্রান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি) সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেমনটি হলে তার বিভিন্ন সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24