২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মানবিক সঙ্কট বাড়ছে: জাতিসংঘ

ইরাকে মানবিক সঙ্কট আরও খারাপের দিকে যাচ্ছে। কয়েক দশকের সংঘাত এবং অবনতিশীল পরিস্থিতিতে মানুষের সঙ্কট মোকাবেলার শক্তিও নি:শেষ হয়ে আসছে। জাতিসংঘের এক ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

আম্মান, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে মানবিক সঙ্কট আরও খারাপের দিকে যাচ্ছে। কয়েক দশকের সংঘাত এবং অবনতিশীল পরিস্থিতিতে মানুষের সঙ্কট মোকাবেলার শক্তিও নি:শেষ হয়ে আসছে। জাতিসংঘের এক ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা সোমবার একথা বলেছেন। ত্রাণ কর্মকর্তা জন হোমস রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, " দীর্ঘ সংঘাতের দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ রয়েছে। এই সঙ্কট কাটিয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তাও ফুরিয়ে আসছে। মৌলিক সেবা কার্যক্রমের অবনতি হচ্ছে। এ পরিস্থিতি বদলানোর লক্ষণ দেখা যাচ্ছে না।" তিনি বলেন, মানবিক পরিস্থিতির অবনতির কারণে অপুষ্টির হার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ৫ বছরের কম বয়সী ৪ থেকে ৯ শতাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী কর্মকর্তা হোমস আরও বলেন, "এই লক্ষণ থেকে আমরা এই সতর্কবার্তাই পাচ্ছি যে, আমাদেরকে বিষয়টি নজরে আনতে হবে।" তিনি বলেন, " ৪০ লাখ ইরাকির পর্যাপ্ত খাবার নেই। তাদের মাত্র ৪০ শতাংশ নিরাপদ বিশুদ্ধ পানি পাচ্ছে। প্রায় এক তৃতীয়াংশ ইরাকি ঠিকমতো স্বাস্থ্য সেবা পাচ্ছে না।" ১০ লক্ষাধিক ইরাকি গৃহহীন হয়েছে। ২০০৬ সাল থেকে সা