২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রাদেশিক পরিষদে মুশাররফ সমর্থককে জুতাপেটা

মুশাররফপন্থী রাজনীতিবিদ এবং সিন্ধুর সাবেক মুখ্যমন্ত্রী আরবাব গুলাম রহিমকে সোমবার সিন্ধুর প্রাদেশিক পরিষদ ভবনে জুতাপেটা করেছেন কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি। নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে প্রাদেশিক পরিষদ থেকে বেরিয়ে আসার সময় তাকে ওই হেনস্থা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

করাচি, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মুশাররফপন্থী রাজনীতিবিদ এবং সিন্ধুর সাবেক মুখ্যমন্ত্রী আরবাব গুলাম রহিমকে সোমবার সিন্ধুর প্রাদেশিক পরিষদ ভবনে জুতাপেটা করেছেন কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি। নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে প্রাদেশিক পরিষদ থেকে বেরিয়ে আসার সময় তাকে ওই হেনস্থা করা হয়। এ ঘটনার জন্য ক্ষমতাসীন জোটের প্রধান দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কর্মীদের দায়ী করেছেন পাকিস্তান মুসলিম লীগ (কিউ) এর স্থানীয় নেতা আরবাব। তবে পিপিপি এ ঘটনার দায় স্বীকার করেনি। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেখানো হয় যে, আরবাব গুলাম রহিম পরিষদ থেকে বেরিয়ে আসার সময় তাকে জুতা দিয়ে আঘাত করেন এক ব্যক্তি। এসময় আরও দুই নারী তাকে উদ্দেশ্য করে গালাগাল করেন এবং তার দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রাদেশিক পরিষদ ভবনে এ অপমানজনক ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আরবাব বলেন, "আমার একমাত্র অপরাধ এটাই যে আমি মুখ্যমন্ত্রী ছিলাম। আর তাদের সমস্যা হল তারা সিন্ধুতে তাদের বিরোধীদের ক্ষমতায় দেখতে চান না।। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তারা তা অনুসরণ করেন না।" পিপিরি স্থানীয় নেতা জুলফিকার মির্জা বলেছেন, আরবাবের সঙ্গে এ দুর্ব্যবহারের সঙ্গে পিপিপি কর্মীদের কোনো সম্পর্ক নেই। সাবেক দলীয় প্রধান ও আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জন্মস্থান সিন্ধুর প্রাদেশিক সরকারের নেতৃত্বে রয়েছে পিপিপি। তবে মুশাররফপন্থী মুসলিম লীগকে মোকাবেলায় স্থানীয়ভাবে শক্তিশালী আরেকটি মুশাররফপন্থী দল মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) -কে সঙ্গে নিয়েছে তারা। গত বছরের ২৭ ডিসেম্বর বেনজির নিহত হওয়ার পর এ বছরের ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পাকিস্তানের বর্তমান জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে পিপিপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮৫৩ ঘ.