২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে পরিস্থিতি সঙ্কটাপন্ন : সাভাঙ্গিরাই

জিম্বাবুয়ের পরিস্থিতি সঙ্কটাপন্ন এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবের 'আত্মঘাতী শাসন' অবসানে ঘটাতে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। জিম্বাবুয়ের বিরোধিদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

জোহানেসবার্গ, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের পরিস্থিতি সঙ্কটাপন্ন এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবের 'আত্মঘাতী শাসন' অবসানে ঘটাতে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। জিম্বাবুয়ের বিরোধিদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই সোমবার একথা বলেছেন। নির্বাচনের নয় দিন পরেও ফল প্রকাশ না হওয়ায় সাভাঙ্গিরাইয়ের দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) হাইকোর্টের শরণাপন্ন হয়েছে। সাভাঙ্গিরাই সোমবার ব্রিটেনের সংবাদপত্র গার্ডিয়ানে লেখেন, "আমাদের দেশ সঙ্কটাপন্ন।" সেইসঙ্গে তিনি জানান,পার্লামেন্টারি নির্বাচনে এমডিসি জয়ী হয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচনেও একই ফল হয়েছে। এ ব্যাপারে চাপ দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক স