বসরা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী বসরায় রোববার রাতে এক বাড়িতে বিস্ফোরণে আটজন নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছে ইরাকি পুলিশ। ওই বাড়ির প্রতিবেশীরা বিস্ফোরণের কারণ হিসেবে মার্কিন বিমান হামলাকে দায়ী করেছে।
রয়টার্স টেলিভিশনের ফুটেজ থেকে দেখা যায়, উদ্ধার কর্মীরা বাড়ির ধ্বংসস্তুপের মধ্যে থেকে লাশ বের করছে। বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তবে ওই এলাকায় নিয়োজিত মার্কিন এবং ব্রিটিশ সেনাদে দায়িত্বে থাকা ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার দায় অস্বীকার করেছে। ব্রিটিশ বাহিনী এক বিবৃতিতে জানায়, "যৌথ বাহিনী এবং ইরাকি বাহিনী এই ঘটনায় জড়িত না।"
বসরায় গত মাসে ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিয়া মিলিশিয়াদের সংঘর্ষ ছড়িয়ে পরার পর
দু'সপ্তাহ ধরে মার্কিন বাহিনী অসংখ্য বিমান হামলা চালিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩২৭ ঘ.
bdnews24