ওয়াশিংটন, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বৃহস্পতিবার সকালে ইরাক যুদ্ধ সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন। রোববার সিএনএন এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
বুশ প্রশাসন এবং কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের ওয়েব সাইটে জানিয়েছে, ভাষণে বুশ যুদ্ধে সেনা ব্যাটেলিয়ানের কাজের মেয়াদ ১৫ মাস থেকে কমিয়ে ১২ মাসে আনার কথা বলতে পারেন।
ওই প্রতিবেদন সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ঘোষণা দেওয়ার মতো আমাদের কাছে এখনও কিছু নেই। তবে এ সপ্তাহে তিনি ইরাক সম্পর্কে কিছু বললে আমি তাতে অবাক হবো না।"
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ সম্মেলন শেষে রোববার বুশ ওয়াশিংটন অভিমুখে যাত্রা করেন। এ সময় এয়ার ফোর্স ওয়ান-এ তার সঙ্গে থাকা হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো এসব কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩৩৭ ঘ.
bdnews24