২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বেন হার' খ্যাত মার্কিন অভিনেতা চার্লটন হেস্টন মারা গেছেন

বিশ্বখ্যাত চলচ্চিত্র 'বেন হার' এর কেন্দ্রীয় অভিনয়শিল্পী অস্কার বিজয়ী মার্কিন অভিনেতা চার্লটন হেস্টন (৮৪) শনিবার রাতে মারা গেছেন। রোববার তার পরিবারের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এক বিবৃতিতে হেস্টনের পরিবার জানিয়েছে, চার্লটন হেস্টন বেভারলি হিলস এ অবস্থিত তার বাসভবনে মারা গেছেন। এ সময় হেস্টনের স্ত্রী লাইডিয়া তার পাশে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ওয়াশিংটন, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বখ্যাত চলচ্চিত্র 'বেন হার' এর কেন্দ্রীয় অভিনয়শিল্পী অস্কার বিজয়ী মার্কিন অভিনেতা চার্লটন হেস্টন (৮৪) শনিবার রাতে মারা গেছেন। রোববার তার পরিবারের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এক বিবৃতিতে হেস্টনের পরিবার জানিয়েছে, চার্লটন হেস্টন বেভারলি হিলস এ অবস্থিত তার বাসভবনে মারা গেছেন। এ সময় হেস্টনের স্ত্রী লাইডিয়া তার পাশে ছিলেন। বিশ্বখ্যাত 'বেন হার' চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ১৯৫৯ সালের অস্কারের সেরা অভিনেতার পুরষ্কার পান চার্লটন হেস্টন। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী 'ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়শন' লবিং গ্র"পের সাবেক প্রেসিডেন্ট। হেস্টন ২০০২ সালে জানান, তিনি আলঝেইমার রোগের আলামতে ভুগছেন। বিবৃতিতে হেস্টন পরিবার তার প্রিয় বন্ধু-বান্ধব, সহকর্মী ও ভক্তদের উদ্দেশ্যে বলেছে, "আমরা আপনাদের আন্তরিক প্রার্থনা ও সহমর্মিতার প্রশংসা করছি। বিশ্বের কাছে জীবনের চেয়ে বড় হিসেবে বিবেচিত ছিলেন চার্লটন হেস্টন।" মুসা থেকে শুরু করে মাইকেলঅ্যাঞ্জেলোর মতো বিখ্যাত চরিত্রে অভিনয় করেছেন চার্লটন হেস্টন। চার্লটন হেস্টন এর অভিনীত ছবিগুলোর মধ্যে বেন হার, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, দ্য টেন কমান্ডমেন্টস (এ ছবিতে মুসার চরিত্রে), টাচ অফ এভিল, দ্য গ্রেটেস্ট স্টোরি ইভার টোল্ড, দ্য অ্যাগনি অ্যান্ড দ্য এক্সটেসি (এ ছবিতে মাইকেলঅ্যাঞ্জেলোর চরিত্রে) এবং প্লানেট অফ দ্য এপস বিশেষভাবে উল্লেখযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১২ ঘ.