২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবে সহিংসতার প্রস্তুতি নিচ্ছেন: বিরোধীদলের অভিযোগ

জিম্বাবুয়ের প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) শনিবার অভিযোগ করেছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য সহিংসতার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি জঙ্গি ও যুদ্ধাপরাধিদের সংগঠিত করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

হারারে, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) শনিবার অভিযোগ করেছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য সহিংসতার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তিনি জঙ্গি ও যুদ্ধাপরাধিদের সংগঠিত করছেন। এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই এক সংবাদ সম্মেলনে বলেন, "মুগাবে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলতে চান। এজন্য তিনি দ্বিতীয় দফায় নির্বাচনের আগে জঙ্গি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদরে সংগঠিত করে জনগণের বিরুদ্ধে সহিংসতার প্রস্তুতি নিচেছন।" তিনি আরও বলেন, "জঙ্গিদের সংগঠিত করতে অর্থের যোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।" এমডিসি জানিয়েছে, গত সপ্তাহের নির্বাচনে পার্লামেন্টের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনেও তারা জিতেছে। কিন্তু পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করে হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হচ্ছে না। সাভাঙ্গিরাই বলেন, "দ্বিতীয় দফা নির্বাচনের ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট মুগাবে যেটা করছেন তা অন্যায়। জনগণের মতামতকে পাল্টা দেওয়ার জন্য সহিংসতাকে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। আমার নির্বাচনে জিতেছি, দ্বিতীয় দফায় আবার ভোট হওয়ার তো দরকার নেই।" প্রেসিডেন্ট মুগাবেকে 'খোড়া হাঁস' অভিহিত করে তিনি বলেন, "তার উচিৎ পরাজয় স্বীকার করে আমাদের স্বাগত জানানো।" এর আগে এমডিসি নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টে আবেদন করলেও আদালত তা রোববার পর্যন্ত স্থগিত করে। পুলিশ এমডিসি আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়নি। জিম্বাবুয়েতে গত শনিবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো প্রকাশ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫৫ঘ.