হারারে, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনের এক সপ্তাহ বাদেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশিত না হওয়ায় জিম্বাবুয়ের প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) শনিবার হাই কোর্টের দ্বারস্থ হওয়ার চেষ্টা করেও পারল না। এমডিসি আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়নি পুলিশ।
এমডিসি'র আইনজীবী এন্ড্রু মাকোনি রয়টার্সকে বলেন, "আগামীকাল (রোববার) দুপুর ১২টা পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।" নির্বাচন কমিশন কিছু সময় চেয়েছে বলে তিনি জানান।
এর আগে পুলিশ মাকোনিসহ এমডিসির আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়নি।
প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছেন
bdnews24