২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে যোগ দিতে সারকোজির শর্ত

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জানিয়েছেন, তিব্বত পরিস্থিতি নিয়ে দালাই লামার সঙ্গে চীন আলোচনা শুরু না করলে তিনি বেইজিং অলেম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না। ফ্রান্সের মানবাধিকারমন্ত্রী রামা ইয়েদি শনিবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

প্যারিস, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জানিয়েছেন, তিব্বত পরিস্থিতি নিয়ে দালাই লামার সঙ্গে চীন আলোচনা শুরু না করলে তিনি বেইজিং অলেম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না। ফ্রান্সের মানবাধিকারমন্ত্রী রামা ইয়েদি শনিবার এ কথা জানিয়েছেন। অলিম্পিকে যোগ দিতে সারকোজির বেধে দেওয়া শর্তের কথা জানিয়ে ইয়েদি বলেন, "তিব্বতিদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। এছাড়া সেখানে যা ঘটছে তার তদন্ত হতে হবে এবং দালাই লামার সঙ্গে আলোচনা শুরু করতে হবে।" লে মন্ডে সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবাধিকারমন্ত্রী আরও জনান, ইউরোপীয় ইউনিয়নের অন্যদেশগুলোর সঙ্গে পরামর্শ করেই সারকোজি আগামী আগস্টে অলেম্পিকে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে আলিম্পিক শিখা আগামী সোমবার প্যারিসে পৌঁছাবে। সেদিন তিব্বতপন্থিরা প্যারিসে বিক্ষোভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীন সরকারের কঠোর শাস্তির হুঁশিয়ারি সত্ত্বেও তিব্বতে গত সপ্তাহ থেকে আবার নতুন করে সহিংসতা শুরু হয়েছে। গত মাসে শুরু হওয়া বিক্ষোভে সরকারের দমন-পীড়নে অনেক মানুষ হতাহত হয়। সরকারিভাবে নিহতের সংখ্য ১৯ জন জানানো হলেও প্রবাসী তিব্বত সরকার দাবি করেছে নিহতের প্রকৃত সংখ্য শতাধিক। এদিকে গত বৃহস্পতিবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে নতুন করে সৃষ্ট দাঙ্গায় আটজন নিহত হয়েছে। 'ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর টিবেট' নামের একটি বেসরকারি সংস্থা শনিবার এ দাবি জানিয়েছে। তিব্বত পরিস্থিতি নিয়ে দালাই লামার সঙ্গে আলোচনা শুরু করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে অনেক পশ্চিমা রাষ্ট্র। কিন্তু চীন ওই আহ্বান প্রত্যাখ্যান করে অভিযোগ করেছে, দালাই লামা তিব্বতের বিক্ষোভে মদদ দিচ্ছেন। দালাই লামা অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪৫ ঘ.