২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রাক্কালে নেপালে কড়া নিরাপত্তা

নেপালে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় 'গণপরিষদ' নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহিংসতার মধ্য দিয়ে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চলতে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

কাঠমান্ডু, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় 'গণপরিষদ' নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহিংসতার মধ্য দিয়ে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চলতে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 'কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি' বা 'সংবিধান পরিবর্তনে সক্ষম গণপরিষদের' প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে নেওয়া। ১০ এপ্রিলের এ সাধারণ নির্বাচনে প্রায় এক লাখ ৩৫ হাজার পুলিশ সতর্ক পাহারায় নিয়োজিত থাকবে। কড়া নিরপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শনিবার বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ২০০৬ সালে একটি শান্তি চুক্তির আওতায় নেপালের সাবেক মাওবাদী গেরিলারা তাদের কয়েক দশকের সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে মূলধারার রাজনীতিতে যোগ দেয়। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল এ নির্বাচন। তবে ১৯৯৯ সালের পর নেপালে অনুষ্ঠেয় এ প্রথম জাতীয় নির্বাচন নির্বিঘে