২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও ন্যাটো সেনা পাঠানোর প্রতিশ্র"তি বুশের

২০০৯ সালে আফগানিস্তানে ন্যাটো জোটের আওতায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

মাসকাট, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৯ সালে আফগানিস্তানে ন্যাটো জোটের আওতায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা জানিয়েছেন। বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটো সম্মেলনে আফগানিস্তান বিষয়ে আলোচনাকালে সামরিক জোটটির নেতাদের কাছে প্রত্যাশিত সেনা বাড়ানোর বিষয়ে এ প্রতিশ্র"তি দেন বুশ। বুখারেস্টের ন্যাটো সম্মেলন থেকে ওমান যাওয়ার পথে বিমানে গেটস তার সঙ্গে সফররত সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্র ২০০৯ সালে আফগানিস্তানে আরও তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।" ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট বুশের ক্ষমতা ছাড়ার কথা থাকলে গেটস বলেন, আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক সমর্থন পেয়েছে এবং তিনি আশা করছেন পরবর্তী প্রেসিডেন্ট বুশের অঙ্গীকারের প্রতি সম্মান দেখাবেন। প্রসঙ্গত, আফগানিস্তানে মোতায়েন ন্যাটো জোটের ৪৭ হাজার সেনার মধ্যে ১৭ হাজার সেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৭০৯ ঘ.