২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে মার্কিন বোমারু বিমানে আগুন

কাতারে একটি দূরপাল্লার বি-ওয়ান মার্কিন বোমারু বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় বিমানের কোন ক্রু হতাহত হয়নি বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 06:31 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ওয়াশিংটন, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাতারে একটি দূরপাল্লার বি-ওয়ান মার্কিন বোমারু বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় বিমানের কোন ক্রু হতাহত হয়নি বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ওই বিমান ঘাঁটিতে অবতরণের পরই বিমানটিতে আগুন লেগে যায়। মার্কিন বিমান বাহিনী একে একটি 'স্থল দুর্ঘটনা' হিসেবে আখ্যায়িত করেছে। বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "ক্রুরা নিরাপদে আছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।" এছাড়াও ঘটনাটি তদন্ত করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। এর আগে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, একটি বি-ওয়ান বিমান বিধ্বস্ত হয়েছে এবং এর কারণ জানা যায়নি। অন্যদিকে আল জাজিরা টেলিভিশন বলছে ওই কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি বি-৫২ বিমান। বি- ওয়ান একটি দূরপাল্লার বোমারু বিমান এবং এটি শত্র" পক্ষের শক্তিশালী প্রতিরক্ষা জালের মধ্যে ঢুকে পড়তে সক্ষম। এছাড়াও এ বিমান একবার জ্বালানি নিয়ে আন্তঃমহাদেশীয় অভিযানে উড্ডয়নে সক্ষম। অন্য দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিমানটির দুর্ঘটনা সম্পর্কে খুব সামান্য তথ্য দিয়ে বলছে তারা জানেনা বিমানটিতে কতজন লোক ছিল এবং বোমারু বিমানটি কি ধরনের মিশনে নিয়োজিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২৭ ঘ.