২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় বাস খালে পড়ে ১৫ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কলকাতার ব্যস্ত একটি রাস্তায় অন্য একটি বাসকে পাশ কাটিয়ে আগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি খালে গিয়ে পড়ে। এ সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

কলকাতা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কলকাতার ব্যস্ত একটি রাস্তায় অন্য একটি বাসকে পাশ কাটিয়ে আগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি খালে গিয়ে পড়ে। এ সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা পানি থেকে অন্যদের উদ্ধারের চেষ্টা করছে। কলকাতার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজ কানোজিয়া বলেন, "মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.