২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে সমর্থনের ইঙ্গিত দিলেন জিমি কার্টার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রতিযোগিতায় বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের মধ্যে ওবামাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মার্কিন গণমাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রতিযোগিতায় বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের মধ্যে ওবামাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মার্কিন গণমাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে। ডেমোক্র্যাট দলের উচ্চ পর্যায়ের নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্টার দলীয় প্রার্থী মনোনয়নে বাছাই পর্বের ভোটে প্রথম থেকেই নিরপেক্ষ আছেন। মনোনয়ন প্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি ও ইলিনয়ের সিনেটর ওবামা দুজনেই কার্টারের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন। এবিসি নিউজ জানিয়েছে, নাইজেরিয়া সফরকালে কার্টার জানান, গত ৫ ফেব্র"য়ারি বাছাইপর্বের ভোটে তার নিজের রাজ্য জর্জিয়া ও নিজের শহর প্লেইনস ওবামার পক্ষে রায় দিয়েছে। নিজের ছেলেমেয়ে, ও নাতি-নাতনিরাও ওবামাকে সমর্থন করে বলে তিনি জানান। কার্টার বলেন, "একজন সুপার ডেলিগেট হয়ে আমি আগে থেকেই বলতে পারি না কে আমার সমর্থন পাবে। তবে সেটা অনুমান করার সুযোগ আমি আপনাদের দিচ্ছি।" ডেমোক্র্যাট দলের নিয়ম অনুযায়ী এই সুপার ডেলিগেটরা দলীয় সম্মেলনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় ভোট দেবেন। এছাড়া দলের অন্য দুই প্রভাবশালী নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর কাকে সমর্থন দেবেন সেটা এখনো অনিশ্চিত। বাছাই পর্বের ভোটের মাধ্যমে ওবামা বা হিলারি দুজনের কেউই মনোনয়ন নিশ্চিত করতে পারবেন বলে মনে হয় না। কাজেই চূড়ান্ত রায়ের জন্য তাদেরকে আগামী জুন মাসে দলীয় সম্মেলনের জন্য অপেক্ষা করতে হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৩ ঘ.