২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রতি বছর দুর্ব্যবহারের শিকার ৯০ হাজার শিশু

যুক্তরাষ্ট্রে প্রতি ৪৩ শিশুর মধ্যে ১ জনকে শারিরীকভাবে নির্যাতন অথবা অবহেলার শিকার হতে হয়। বিশেষ করে ওই সব শিশু জন্মের প্রথম সপ্তাহে জীবনের ঝুঁকির মধ্যে থাকে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ওই দেশের স্বাস্থ্য কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ওয়াশিংটন, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রতি ৪৩ শিশুর মধ্যে ১ জনকে শারিরীকভাবে নির্যাতন অথবা অবহেলার শিকার হতে হয়। বিশেষ করে ওই সব শিশু জন্মের প্রথম সপ্তাহে জীবনের ঝুঁকির মধ্যে থাকে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ওই দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং নিরাময় কেন্দ্র (সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিডিসি) এর প্রথম প্রতিবেদনে জানায় ২০০৬ সালে ০ থেকে ১ বছর বয়সের ৯১ হাজার ২ শ' ৭৮ টি শিশুর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে অবহেলা করা হয়েছে। এছাড়া, নতুন একটি সরকারি প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ব্যবহারের কারণে ২০০৬ সালে ৪শ' ৯৯ শিশু নিহত হয়েছে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, এক তৃতীয়ংশ শিশুই জন্মের এক সপ্তাহের মধ্যে অবহেলার স্বীকার হয় এবং বেশির ভাগই হয় জন্মের চার দিনের মধ্যে। এছাড়াও মাতৃত্বকালীন ঔষুধ ব্যবহারও এর সঙ্গে জড়িত। সিডিসি'র ওই প্রতিবেদনে বলা হয়েছে ,ওই সকল শিশুদের মার,লাথি,কামড় এবং ঝাঁকুনির মাধ্যমে শারিরীক ভাবে নির্যাতন করা হয় এবং মাতৃত্বকালে নানা রকম ঔষুধ ব্যবহার করা, জন্মের পর ছেড়ে চলে যাওয়া ,মৌলিক চাহিদা পূরণ না করা এবং জরুরী চিকিৎসা সেবা না দিয়ে তাদের কে অবহেলা করা হয়। এছাড়াও কর্মকর্তারা জানান, যেসব শিশু এ ধরনের দুর্ব্যবহারের স্বীকার হয় পরবর্তীকালে তারা নানা রকম স্বাস্থ্য সমস্যা এবং অন্যান্য সমস্যায় ভোগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/ ১৫০৫ ঘ.