২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাজন ব্যারিকেড ভেঙে ফেলেছে গ্রিক ও তুর্কি সাইপ্রাস

দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে তুর্কি ও গ্রিক সাইপ্রাসকে বিভক্ত করে রেখেছিল লেদরা স্ট্রিটের একটি ব্যারিকেড। শুক্রবার সেটিকেই উপড়ে ফেলে রাস্তাটি পুনরায় চালু করেছে দুই সাইপ্রাসবাসী। রাস্তাটি খুলে দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাইপ্রাস ও জাতিসংঘের প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

নিকোশিয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে তুর্কি ও গ্রিক সাইপ্রাসকে বিভক্ত করে রেখেছিল লেদরা স্ট্রিটের একটি ব্যারিকেড। শুক্রবার সেটিকেই উপড়ে ফেলে রাস্তাটি পুনরায় চালু করেছে দুই সাইপ্রাসবাসী। রাস্তাটি খুলে দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাইপ্রাস ও জাতিসংঘের প্রতিনিধিরা। সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার মূল বাণিজ্যিক কেন্দ্রের এই রাস্তাটি খুলে দেওয়ার পরপরই উভয় পারের শত শত মানুষ এক পার থেকে অপর পারে চলে যায়। লেদরা স্ট্রিটের এই ব্যারিকেডটি দীর্ঘ অর্ধশতাব্দী ধরে দুই সাইপ্রাসের বিভক্তির প্রতীক হয়ে ছিল। শুক্রবার এই সড়কটি পুনরায় চালু হওয়াকে উভয় সাইপ্রাসের একত্রীকরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। দুই সাইপ্রাসের বিভক্তি নিয়ে গ্রিক ও তুরস্কের মধ্যে দ্বন্দ্বের কারণে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ আটকে আছে। একই কারনে ন্যাটো সদস্যভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাস্তাটি খুলে দেওয়ার পর গ্রিক সাইপ্রাস থেকে তুর্কি সাইপ্রাসে ঢুকে পড়েন ৬৫ বছর বয়স্ক লোকিয়া স্কোরদি। তিনি বলেন, "উত্তেজনায় সারারাত আমি ঘুমাতে পারেনি। আমি এখন সেন্ট লুকাস গির্জায় (তুর্কি সাইপ্রাসের অংশে) যেতে পারব সেখানে মোম জ্বালতে পারব।" তিনি আরও বলেন, "আমার আমলের অনেকেই আর নেই। আল্লাহর অশেষ কৃপা, এই দৃশ্য দেখার জন্য তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন।" গত ফেব্র"য়ারিতে গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস ক্ষমতায় আসার পর তুর্কি সাইপ্রাসের নেতা মাহমেত আলী তালাতের সঙ্গে মার্চে প্রথম বৈঠক করেন। বৈঠকে তারা দুই সাইপ্রাসের এই মহাসড়কটি খুলে দিতে একমত হন। গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়। উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.