২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের দিয়ালায় আত্মঘাতী হামলা, ৯ জন নিহত

বাগদাদের উত্তরাঞ্চলের দিয়ালা প্রদেশে শুক্রবার এক শেষকৃত্যানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত এবং কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছে। ইরাকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা একথা জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বাগদাদ, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের উত্তরাঞ্চলের দিয়ালা প্রদেশে শুক্রবার এক শেষকৃত্যানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত এবং কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছে। ইরাকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা একথা জানিয়েছেন । দিয়ালা নিরাপত্তা অভিযানের কমান্ডার আব্দুল কারিম আল-রুবাই জানান, রাজধানী বাকুবা থেকে উত্তরের শহর হামরিনে এক পুলিশের শেষকৃত্যের সময় গোরস্থানে লোকজন জড়ো হলে হামলাকারী সেখানে আত্মঘাতী হামরা চালায়। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের মার্কিন বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন স্টেফেন বোমার ইমেইলে জানান, "এই বর্বর হামলা এটাই প্রমাণ করে যে, বেসামরিক ইরাকিদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।" দিয়ালাতে ইসলামি সুন্নি, আল-কায়েদা এবং মার্কিন বাহিনীর সঙ্গে ত্রিমুখী লড়াই চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৪ ঘ.