২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সরানোর আগে ইরাক পরিস্থিতির মূল্যায়ন চান পেত্রাউস

ইরাক থেকে সেনা প্রত্যাহারের আগে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় প্রয়োজন বলেই মনে করছেন ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস। আগামী সপ্তাহে তিনি কংগ্রেসকে এই প্রয়্জোনীয়তার কথা বোঝাবেন এবং পরিকল্পনামাফিক জুলাইয়ে সেনা প্রত্যাহার না করারই পরামর্শ দেবেন। প্রতিরক্ষা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ওয়াশিংটন, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক থেকে সেনা প্রত্যাহারের আগে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় প্রয়োজন বলেই মনে করছেন ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস। আগামী সপ্তাহে তিনি কংগ্রেসকে এই প্রয়্জোনীয়তার কথা বোঝাবেন এবং পরিকল্পনামাফিক জুলাইয়ে সেনা প্রত্যাহার না করারই পরামর্শ দেবেন। প্রতিরক্ষা কর্মকর্তারা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরাক থেকে ৫টি ব্রিগেড সরিয়ে আনার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, জুলাইয়ে পঞ্চম ব্রিগেড সরানোর কথা রেেয়ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু পেত্রাউস মনে করছেন, "এই সময় নাগাদ সেনা সরানোটা বেশি তাড়াহুড়ো হয়ে যাবে।" তাছাড়া, বসরা এবং বাগদাদে গত সপ্তাহে ইরাকি বাহিনীর সঙ্গে শিয়া মিলিশিয়াদের লড়াইয়ের কারণে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এই লড়াইয়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত ইরাকি সেনাদের দেশের নিরাপত্তা বিধানের দক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান মাইক মুলেন বলেছেন, " এ এমন এক ধরনের সহিংসতা এবং নিরাপত্তার অভাব যে, আমাদেরকে পরিস্থিতি বিবেচনা করে দেখতেই হচ্ছে। মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনার ভিত্তিতেই কোনো সুপারিশ শুনব আমরা।" কর্মকর্তারা জানান, পেত্রাউস কংগ্রেসে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়েও কথা বলতে পারেন। তবে তিনি পরিস্থিতি মূল্যায়নের কথাই আগে বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ঘ.