হারারে, এপ্রিল, ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাচন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে মুক্ত করবে এ আশা নিয়ে অধীর আগ্রহে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নেতৃত্ব নির্ধারণী বৈঠকের দিকে তাকিয়ে আছে জিম্ববুয়েবাসী। মুগাবে তার ২৮ বছরের শাসনামলে বর্তমান সময়ের সবচে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা নিয়ে আলোচনার জন্যই শুক্রবার পার্টি নেতাদের এই বৈঠকে বসেছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন মুগাবে নিজে। জানু-পিএফ পার্টির এক কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)
বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জানু পিএফ পার্টির প্রথম পরজয়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ২য় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করার মতো যথেষ্ট সমর্থন মুগাবের আছে কিনা তা যাচাই করে দেখাই বৈঠকের লক্ষ্য।
বিরোধীদল ডিএমসি নেতা সাভাঙ্গিরাইয়ের এর বিরুদ্ধে আরেক দফা নির্বাচনে প্রেসিডেন্ট মুগাবের লড়া উচিত হবে কিনা বৈঠকে সে ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
তবে এ সম্পর্কে আগেভাগেই কোনো মন্তব্য করতে রাজি হননি জানু-পিএফ পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তা দিদাইমাস মুতাসা। যদিও এর আগে এক কর্মকর্তা বলেছিলেন, পার্টি ২য় দফা ভোট অনুষ্ঠানের জন্য প্রস্তুত এবং এতে তারা জয়ী হবেন।
জানু পিএফ পার্টির এক কর্মকর্তা বলেছেন, মুগাবে নির্বাচনে হেরে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের মুখে পড়েছেন। তিনি ২য় দফা নির্বাচনে লড়বেন। শুক্রবারের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, " বৈঠকে ২য় দফা নির্বাচনের পক্ষে সিদ্ধান্ত হবে এতে কোনো সন্দেহ নেই।"
তিনি আরও বলেন, "আমরা নেতৃত্ব মরগান সাভাঙ্গিরাইয়ের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা এর বিরুদ্ধে লড়ব এবং জয়ী হব।"
উল্লেখ্য, পার্লামেন্ট নির্বাচনে জিতলেও সাভাঙ্গিরাই একক সংখ্যা গরিষ্ঠতা পাননি। সেকারণে ২য় দফা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু বিরোধীদলের দাবি, ভোট গনণায় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সাভাঙ্গিরাইকে অবিলম্বে প্রেসিডেন্ট ঘোষণা করা উচিত।
সদ্য অনুষ্ঠিত ভোটে পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণা হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণায় দেরী করছে নির্বাচন কমিশন।
বিশ্বে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশে পরিণত হয়ে স
bdnews24