২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় মার্কিন বিমান হামলা, ৩ জন নিহত

ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী বসরায় বুধবার রাতে বিমান হামলা চালিয়ে মার্কিন সেনারা একটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এতে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে বলে ইরাকি পুলিশ সূত্রে জানা গেছে। তবে মার্কিন সেনারা জানিয়েছে, এ হামলায় মাত্র একজনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বসরা, ইরাক, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী বসরায় বুধবার রাতে বিমান হামলা চালিয়ে মার্কিন সেনারা একটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এতে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে বলে ইরাকি পুলিশ সূত্রে জানা গেছে। তবে মার্কিন সেনারা জানিয়েছে, এ হামলায় মাত্র একজনের প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে গত সপ্তাহে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুগত মিলিশিয়া যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় "একজন শত্র" নিহত এবং একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।" তিনি আরও জানান, বিমান হামলা চালানোর সময় ভূমিতে ইরাকি সেনারা সক্রিয় ছিল। ওদিকে, ইরাকি পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, বসরায় বুধবারের ওই হামলায় কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন বাবা, একজন মা এবং একটি শিশুও রয়েছে। সূত্রগুলো আরও জানায়, হামলায় কমপক্ষে আরও তিনজন গুরুতর আহত হয়েছে। রয়টার্স টেলিভিশনের ভিডিও চিত্রে ধ্বংসস্তুপের মধ্যে এক নারীর লাশ পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকর্মীরা আরও লাশের সন্ধান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/এ১৫৩৯ ঘ.