জেরুজালেম, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত পশ্চিম তীর থেকে ৫০ টি ব্যারিকেড তুলে নিয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসকে দেওয়া প্রতিশ্র"তি পূরণ করতেই ব্যারিকড সরানোর এই পদক্ষেপ নিল ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েল একথা জানিয়েছে।
তবে ব্যারিকেড সরিয়ে নিলেও নিরাপত্তা উদ্বেগের কারণে ফিলিস্তিনিদের দাবি মোতাবেক পশ্চিম তীর থেকে প্রধান প্রধান চেকপয়েন্টগুলো তুলে নেয়নি ইসরায়েল। ভ্রমণের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ফিলিস্তিনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনিরা।
শান্তি আলোচনায় উৎসাহ যোগাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের সঙ্গে গত রোববার কণ্ডোলিৎসা রাইসের বৈঠকের পর ইসরায়েল পশ্চিম তীর থেকে ৫০ টি ব্যারিকেড তুলে নেওয়ার ঘোষণা দেয়।
ইসরায়েলের এক সেনা মুখপাত্র এবং প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ওই ব্যারিকেডগুলো এখন তুলে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪০ঘ.
bdnews24